সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউ না: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। বিএনপিসহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যাবে না। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন এলাকায় একটি শ্রেণি দখল-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। আপনারা কেউ দখল-চাঁদাবাজিসহ কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়াবেন না। দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউ না। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত গণ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

নজরুল ইসলাম খান বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অনন্য দলিল। এখানে ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আজ যারা সংস্কার-সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে আছেন। জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সংবর্ধনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit