মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

২০ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাংক মোতায়েন ইসরাইলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এদিন এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলি নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং দুভদেভান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান শুরু করেছে।

ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, ট্যাংক মোতায়েনের এই সিদ্ধান্তটি ‘পশ্চিম তীরের উত্তরে চালানো সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ’।

ইসরাইলের এই পদক্ষেপটি ২০০২ সালের পর প্রথমবারের মতো সংঘটিত হলো। ওই সময় ইসরাইলি সেনাবাহিনী অপারেশন ডিফেন্সিভ শিল্ড-এর অংশ হিসেবে পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছিল। ইসরাইলি বাহিনী গত মাস থেকে উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে। যে অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরাইলি আগ্রাসন বর্তমানে থেমে গেলেও পশ্চিম তীরে সামরিক অভিযান বৃদ্ধি পেয়েছে। যার ফলে অধিকৃত অঞ্চলটিতে ৯২৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) কর্তৃক গত জুলাই মাসে দেওয়া রায়ে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবৈধ। একই সঙ্গে আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত অবৈধ বসতি খালি করার নির্দেশ দিয়েছে।

তা সত্ত্বেও দখলদার ইসরাইল পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ করে চলেছে। এমনকি ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit