শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

শোক সংবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মাজহারুল হক রিপন (৪৯) হার্ট এ্যাটাক জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। ইন্না …………. রাজিউন। রোববার ভোরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। রিপন কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের বড় ছেলে।

পরিবার সুত্রে জানা গেছে, রোববার ভোরে রিপনের বুকে হঠাৎ ব্যাথা শুরু হলে পরিবারের সদস্যরা তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ময়মনসিংহে যাওয়ার প্রাক্কালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর নামাজে জানাজার শেষে নিজ বাড়ী কাকরাকান্দা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

মাঝহারুল হক রিপন, ছাত্র জীবনে নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী ছাত্র দল এবং পরবর্তি যুবদলের রাজনীতি করতেন। তিনি বর্তমানে উপজেলা যুবদলের আহবায়ক ছিলেন। তার মৃত্যুতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আব্দুল আওয়াল, বিএনপি নেতা এম এ জিন্নাহ্, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit