শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘দৃঢ়তার কন্ঠে ছিন্নকর এই তামসার জাল, বৈষম্যহীন শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় হাল ধর শিক্ষার্থী সমাজ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারী) রাতে সর্বস্তরের অংশগ্রহনে অনুষ্ঠিত কাউন্সিল শেষে এ কমিটি ঘোষনা করা হয়।

এ উপলক্ষে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে চত্ত্বরে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাইফ রুদাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

এ সময় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তানভীর মোকাম্মেল, উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফরহাদ ইকবাল সরকার, উপজেলা কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর জহির রায়হানকে সভাপতি, সাবিনা ইয়াসমিন কে সাধারণ সম্পাদক ও আল মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit