রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

যশোরের শার্শায় ছিনতাইয়ের কবলে পড়ে আহত যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে বাগআঁচড়া বাজারের মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন জানিয়েছেন। শার্শা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আব্দুর রশিদ রোকন (৪২) শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন মন্ডল ট্রেডার্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানটি নারিশ ফিড লিমিটেড এর ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম মামলার বরাতে বলেন, গত ১৯ফেব্রুয়ারী বুধবার আব্দুর রশিদ রোকন বাঁকিতে ফিড বিক্রির টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে ফেরার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী কুচেমোড়া নামক স্থানে কৃষক তরিকুল ইসলাম এর বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তারমোটরসাইকেল গতিরোধ করে তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে আব্দুর রশিদ রোকনকে বেদম ভাবে কুপিয়ে জখম করে। এ সময় রোকনের বাম হাতের বাহুতে কোপ লাগলে গুরুত্বর রক্তাক্ত জখম হলে
মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন তার কাছে ব্যাগে থাকা ৮লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রোকনতে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে তার অবস্থার অবনতি হলে ঐ দিনই যশোর ২৫০ শয্যামেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করে। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জনৗ ঢাকাতে একপি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রুবার রাত সাড়ে ১১টার সময়রোকন মারা যায়।

ঘটনার পর পুরিশ ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিলকে (২১) আটক করে ৮লাখ তিন হাজার টাকা উদ্ধার করে।এ ব্যাপারে মন্ডল ট্রেডার্স এর মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে ওসি জানান।তিহনি আরও জানার ছিনতাইয়ের সাথে জড়িত আসামীরা সবাই আটক হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit