মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শার্শা প্রশাসন ও শার্শা বিএনপি’র উদ্যেগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা জানান : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ল্যালী, শহিদ মিনাওে পূষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে এক র‌্যালী শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর শার্শা উপজেলা শহিদ মিনারে পূষ্পমাল্য অর্পন করা হয়। এসময় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু সহ শার্শা উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার/কর্মকর্তা বৃন্দ। অপরদিকে শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে বিভিন্ন কর্মসূচি পালন করেন। শার্শা উপজেলা বিএনপি’র সকাল সাড়ে ৯ টায় শার্শার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদের বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু। এ সময় শার্শা উপজেলা বিএনপি’র ১১ ইউনিয়নের সভাপতি/ সম্পাদক, যুবদল,সেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহিদ মিনারে পূষ্পমাল্য অর্পন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit