শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিহারে মাধ্যমিক পরীক্ষায় নকল করা নিয়ে গোলাগুলি, নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায় মাধ্যমিক পরীক্ষার হলে নকল করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে গোলাগুলির এক পর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। খবর এনডিটিভির।

গত বুধবার নকল করা নিয়ে পরীক্ষার হলে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে পরের দিন একই ঘটনার সৃষ্টি হলে পরীক্ষা কেন্দ্রে এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ মোট তিনজন আহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে একজন তার পায়ে আঘাত পেয়েছে এবং অন্যরা পিঠে। এ ঘটনায় নিহত ছাত্রের মরদেহ পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত করছে।

পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ হওয়ায় নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশের একটি ফোর্স মোতায়েন করা হয়েছে। এই হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

এদিকে, নিহত ছাত্রের পরিবার ও গ্রামবাসীরা ন্যায় বিচারের দাবিতে স্থানীয় একটি মহাসড়ক অবরোধের হুমকি দেয়। তবে পুলিশ তাদের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit