শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে তিনটি বাসে বিস্ফোরণের পর অঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। 

আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহরজুড়ে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে। লেখা ছিলো ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। 
 
তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর। নেতানিয়াহু বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিমতীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয়।
 
এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরাইলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। 
 
ইসরাইলের প্রধানমন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তা বাহিনী হামলার উৎস খুঁজে বের করতে কাজ করছে। সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit