শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত থাকা কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বায়জিদ হাসান ঝলক। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পদত্যাগের একটি লিখিতপত্র স্থানীয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ঝলক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ শাখার ছাত্রদলের কর্মী বলে জানায় সে।

বায়জিদ হাসান ঝলক বলেন, আমি নেত্রকোনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদে আছি। ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার কারণে আমি এ পদ থেকে অব্যাহতি নিলাম। আমি জেলা আহবায়ক বরাবর লিখিত দিয়েছি। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা আহ্বায়ক শেখ হাসনাত জনির মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া না পাওয়ায় এ বিষয়ে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য : ২০২৪ সনের ৭ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit