সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বংশালে বিএসটিআইর অভিযান, বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : জসনস, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড এন্ড সোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামি দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এসব নকল কসমেটিকস জব্দ করে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন একটি ভবনে অভিযান চালানো হয়। সেখানে নামিদামি ব্রান্ডের নকল কসমেটিকস তৈরি করা হতো। প্রতিষ্ঠানটি কোনো ধরণের মান নিয়ন্ত্রণ না করেই এসব নকল কসমেটিকস উৎপাদন করছিলো।

অভিযানে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড এন্ড সোল্ডর শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামী ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ বিভিন্ন দেশি-বিদেশি কসমেটিকস পাওয়া যায়। একইসাথে, এসকল পণ্যের খালি বোতল, লেবেল, এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল জব্দ করা হয়।

বিএসটিআই’র মহাপরিচালক আরও জানান, আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। রমজান মাসে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআই’র আওতাভুক্ত সকল পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি করা হবে।

অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় সকল নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এই মোবাইল কোর্টে বিএসটিআই’র ফিল্ড অফিসার মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, এপিবিএন-১১ এর সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন একটি সরকারি প্রতিষ্ঠান যা বাংলাদেশের বাজারে বিক্রিত পণ্যের মান নিয়ন্ত্রণ করে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করে এবং সেই মান অনুযায়ী পণ্য তৈরি ও বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit