বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: দুলু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

ডেস্ক নিউজ :  বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে। তারা জাতীয়, স্থানীয় সরকার, শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সব নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছে।

পক্ষান্তরে বিএনপি এই সময়ে মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুলু বলেন, আগামীতে  মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে বিএনপি। দলীয় সব সংগঠনের নেতা নির্বাচনে ভোটাধিকারের ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের শাসনামলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনো নির্বাচনই সঠিক হয়নি। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে।  

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। যে নির্বাচন তিন মাসের মধ্য হওয়ার কথা কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা চেষ্টা করছে নির্বাচন যত দেরিতে করা যায়। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি নাটোর সুগার মিলের শ্রমিক নির্বাচন প্রসঙ্গে বলেন, আপনাদের এ বিজয় আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপিকে অনুপ্রেরণা ও উৎসাহিত করবে। এ বিজয় আগামী পার্লামেন্ট বিজয়কে ত্বরান্বিত করবে। তাই নির্বাচিত সব নেতৃবৃন্দদের বলতে চাই, নির্বাচন যেদিন হোক না কেন, আপনারা এখন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য কার্যক্রম শুরু করবেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সব নির্বাচন নষ্ট করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। কিন্তু আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। অনেক বছর ধরে জাতীয় নির্বাচন ও দেশে গণতন্ত্রের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। এ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ-সভাপতি আতাউর রহমান বাবু, সহ-সভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit