মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শার্শার নাভারন- সাতক্ষীরা মহা সড়কের উলাশী মাঠপাড়া এলাকায়। এ ঘটনায় উলাশী গ্রামের আব্দুল কুদ্দুস আলী নামে একজন কৃষক দুইজন ছিনতাইকারীকে ধরে জনতার হাতে তুলে দিয়েছে।

অপর দুজন ছিনতারকারী ছিনতাইকৃত টাকা নিয়ে পালিয়ে গেছে। স্থানীয় জনতা আটক ছিনতাইকারীদেরকে শার্শা থানা পুলিশে ধরিয়ে দিয়েছে। আটক দুজন ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫) ও রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম(২৬) ও কলাগাছি গ্রামের রাব্বেল হোসেন (২৩)। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।

আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। স্থানীরা তাতে উদ্ধার কওে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হয়ে ডাক্তার আহত রুহুল আমিনকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শার্শা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন বুধবার সকাল থেকে দুপুর পর্যনাত নাভারন , শার্শা ও উলাশী এলাকায় অন্য ব্যবসায়ীদের নিকট থেকে তার পাওনা টাকা আদায় করে মোটরসাইকেল যোগে বাগআঁচড়া যাচ্ছিল। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ জন দূর্বৃত্ত রামদা ও চাকু নিয়ে শার্শার নাভারন- সাতক্ষীরা মহা সড়কের উলাশী মাঠপাড়া এলাকায় পৌছালে ব্যবসায়ী রুহুল আমিনকে মোটরসাইকেল গতিরোধ করে পিছন থেকে রামদা দিয়ে কোপাতে থাকে।

এ সময় রুহুল আমিন রাস্তার পাশে পড়ে গেলে তার কাছে ব্যাগে থাকা সাড়ে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারী তরিকুল ও রাব্বেল মোটরসাইকেল করে পালিয়ে যায়। অন্য দুজন ছিনতাইকারী ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌড়ে পালাতে মাঠে থাকা কৃষক মোঃ আব্দুল কুদ্দুন তাদে ধরে জনতার হাতে তুলে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি বলেন বুধবার দুপুরে উলাশীতে ব্যবসায়ীর সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। তিনি বলেন ২জন ছিনতাইকারীকে ধরে পুলিশে দেওয়া হয়েচে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে যেয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অন্য দু জন আসামীকে আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারেরর জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit