বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপি শিক্ষার্থীদের ৬৪ ইভেন্টে ক্রীড়ানুষ্ঠান,মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন সহ সন্ধার পর মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিভিন্ন ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন। সকল ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, অভিভাবক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক আলহাজ¦ মোঃ আবু আইয়ুব আনসারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সেক্রেটারী মনোজ রায় হিরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আবু হাসান বাবু প্রমুখ।

প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ’র সভাপতিত্বে এবং শরীরচর্চা শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ উপজেলার একটি সুনামধন্য বিদ্যাপিঠ। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় সুশিাক্ষত হতে হবে। সকল প্রকার অপরাধকে ঘৃণা করতে হবে। নিজে অপরাধ করবে না এবং অন্যকে অপরাধ করতে নিরুৎসাহিত করতে হবে।

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit