মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

দগ্ধদের বাঁচাতে দেশে প্রথমবারের মতো চালু হলো ‘স্কিন ব্যাংক’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : গুরুতর দগ্ধ রোগীদের জন্য নতুন আশার আলো। দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘স্কিন ব্যাংক’। ইতোমধ্যে চারজন দাতার চামড়া ব্যবহার করে দুজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। যার ফলে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্কিন ব্যাংক’ চালু করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

চিকিৎসকরা বলছেন, এই উদ্যোগ গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ইনস্টিটিউটের ১৩ তলার সি-১৩৩৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন দুই বছরের শিশু হামিদার শরীরের ৩৫২ দশমিক ৫ সেন্টিমিটার চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। গত ২২ ডিসেম্বর গরম পানিতে পুড়ে তার শরীরের ৪২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণ (সেপ্টিসেমিয়া) দেখা দেয় এবং ক্ষত থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছিল।

চিকিৎসকরা ১৪ জানুয়ারি স্কিন ব্যাংক থেকে সংগৃহীত চামড়া প্রতিস্থাপন করলে তার সংক্রমণ কমতে শুরু করে।

৮ বছর বয়সি আরেক শিশু মরিয়মের শরীরের ৭৭৯ সেন্টিমিটার পোড়া অংশ ঢেকে দেওয়া হয়েছে স্কিন ব্যাংকের সংরক্ষিত চামড়া দিয়ে। তার মা মজেমা বেগম জানান, গ্যাসের চুলার আগুনে পুড়ে শরীরের ২২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকরা চামড়া প্রতিস্থাপনের পর তার অবস্থার উন্নতি হয়েছে।

স্কিন ব্যাংক কীভাবে কাজ করে?

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘গুরুতর দগ্ধ হলে শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ দ্রুত বেরিয়ে যায়। যদি পোড়ার পরিমাণ বেশি হয় এবং রোগীর শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব না হয়, তখন স্কিন ব্যাংক থেকে সংরক্ষিত চামড়া প্রতিস্থাপন করা হয়। এতে রোগীর মৃত্যুঝুঁকি কমে এবং দ্রুত নতুন চামড়া তৈরি হতে সহায়তা করে।’

বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

চামড়া দান করা যাবে কীভাবে?

স্কিন ব্যাংকের কো-অর্ডিনেটর ডা. মাহবুব হাসান জানান, সুস্থ ব্যক্তি জীবদ্দশায় একাধিকবার চামড়া দান করতে পারেন। এ ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া প্রয়োগের মাধ্যমে শরীরের নির্দিষ্ট অংশ অবশ করা হয়। বিশেষ ডার্মাটম যন্ত্রের সাহায্যে শরীরের সুবিধামতো স্থান থেকে চামড়া সংগ্রহ করা হয়। দাতার হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই, ১৪ দিনের মধ্যেই শরীরে নতুন চামড়া তৈরি হয়ে যায়।

মৃত ব্যক্তির ক্ষেত্রেও ৬ থেকে ১০ ঘণ্টার মধ্যে চামড়া সংগ্রহ করা সম্ভব, যদি লাশ সংরক্ষিত থাকে। সাধারণত পিঠ ও পা থেকে চামড়া সংগ্রহ করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মারুফুল ইসলাম জানান, ‘চামড়া দানে আইনগত কোনো বাধা নেই। স্কিন ব্যাংকের মাধ্যমে দান করা চামড়া সংরক্ষণ ও প্রতিস্থাপন পুরোপুরি নিরাপদ।’

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে স্কিন ব্যাংকের কার্যক্রম আরও বিস্তৃত হলে পোড়া রোগীদের চিকিৎসা অনেক সহজ হবে। পর্যাপ্ত দাতার অংশগ্রহণ থাকলে এটি দগ্ধ রোগীদের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit