মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ভারতীয় মদ পাচারের সময় স্বামী-স্ত্রীসহ আটক ৩

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তাদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪), ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)।

জানা গেছে, রবিবার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। একপর্যায়ে নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১১৫৯ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক স্থানে তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ১৭ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় নলুয়াপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে থানায় মামলা দায়ে করে আটককৃতদের পুলিশের কাছে হস্তাান্তর করেন।এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিজিবি মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আমাদের কাছে হস্তান্তর করেছে। সোমবার সকালে তাদের আদালতে সোর্পদ করা হবে।
কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit