বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শিশু পার্ক স্থাপনের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা এক মাসের মধ্যে পার্ক নির্মাণকাজ শুরু করার আল্টিমেটাম দিয়েছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডোমার রেলগেট মোড়ে “ডোমারবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা এনটিভির প্রতিনিধি ইয়াসীন মুহাম্মদ সিথুন। ছাত্র সমন্বয়ক মাহীর মোহাম্মদ মিলন এর সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজিব, সমাজ সেবক নুরুজ্জমান বাবলা, পৌর মহিলাদলের সভাপতি আফসানা ইয়াসমিন আশ,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রিমুন, ছাত্রনেতা মজিদুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডোমার উপজেলার শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। ফলে শিশুরা মুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বাইরে ঘুরতে গেলে বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির শিকার হন শিক্ষার্থীরা। বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। এক মাসের মধ্যে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালীন সময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, ডোমারে
শিশুপার্ক নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া কথা জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit