মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নাসরুল্লাহর জানাজা বৈরুতের স্টেডিয়ামে, অংশ নেবে ৭৯ দেশের প্রতিনিধি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহিদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। এই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলী দাহের বলেছেন, ২৩ ফেব্রুয়ারি হচ্ছে মজলুমদের নেতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের দিন। তিনি বলেন, হিজবুল্লাহর নেতৃত্ব এই দুই শহিদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ১০টি বিশেষায়িত কমিটি থাকবে। এই আয়োজনের স্লোগান হচ্ছে ‘আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব’। এর অর্থ হচ্ছে- আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহিদ নেতার সম্মান বজায় রাখব।

শেখ আলী দাহের আরও বলেন, লেবাননের রাজধানী বৈরুতের ‘কামিল শামুন’ স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। অতিথিদের জন্য এটিই উপযুক্ত স্থান। অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা স্থায়ী হবে এবং অনুষ্ঠানের অংশ হিসেবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমের বক্তৃতা অন্তর্ভুক্ত থাকবে। হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, আমন্ত্রণপত্র পাঠানো এবং আনুষ্ঠানিক বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭৯টি দেশের প্রতিনিধিদের উপস্থিতি আশা করছে। বিভিন্ন সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি গণ-প্রতিনিধিদলও এতে অংশ নেবেন।

গাজায় এক বছর ধরে অপরাধযজ্ঞ চালানোর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর লেবাননের হামলা জোরদার করে দখলদার ইসরাইল। দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় বোমা হামলা চালিয়ে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহিদ করে। এরপর ৩ অক্টোবর হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনও বৈরুতে ইসরাইলি বিমান হামলার শিকার হন এবং শাহাদাৎবরণ করেন। সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit