রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদককে বহিষ্কার  

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার ইউনিক দাদা মার্কেট এলাকার আনোয়ার মীর একাডেমি স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারন সভার সকলের সম্মতিক্রমে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আকাশ আহম্মেদ বাবুলকে  বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন হাওলাদার। এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি মো. জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম,প্রচার সম্পাদক মো.হানিফ।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit