সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

চৌগাছায় গলায় বিদ্যুতের তার জড়িয়ে এক যুবকের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় বিদ্যুতের তার গলায় জড়িয়ে সৌরভ রহমার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শানিবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ পাশের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও পুড়াপাড়া কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সৌরভ রহমান কোঁটচাঁদপুর থেকে তার বন্ধুদের সাথে তিনটি মোটরসাইকেলে ছয়জন বাড়ী ফিরছিলো। তারা উপজেলার বড়খানপুর গ্রামের চারাবটতলার মোড়ে পৌঁছালে এ দূর্ঘটনায় পড়ে। একটি দ্রুতগামী মোটরসাইকেল বিদ্যুতের সাইডলাইনের তার ঝুলিয়ে রাখা রাস্তার পাশের বাঁশে ধাক্কা মারে। এতে বাঁশ ভেঙ্গে পড়ে বিদ্যুতের তার নিচে ঝুলে যায়।

এ সময় বিদ্যুতের তার সৌরভ রহমানের গলায় জড়িয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়।তাদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এদিকে সৌরভ রহমানের সাথে থাকা পুড়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে রনি হোসেন আহত হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া পারভিন বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit