শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

গোল পাননি মেসি, কোনোমতে হার ঠেকাল মিয়ামি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—লড়াই চলেছিল সমানে সমান। ইন্টার মিয়ামির চোখে চোখ রেখে খেলেছে অরল্যান্ডো সিটি। ফলও রেখেছে সমতায়। তবে গোল পাননি লিওনেল মেসি। জালের দেখা পেতে ব্যর্থ হয়েছেন সুয়ারেজ ও সার্জিও বুসকেটস। তাতেই টানা চার জয়ের পর হোঁচট খেয়েছে মিয়ামি। 

মিয়ামি শেষ চার ম্যাচের সবকটিতে জিতেছে। তবে শুক্রবার রাতে কিছুটা খাপছাড়া ছিলেন মেসি ব্রিগেড।  ১৫ মিনিটে তারা হজম করে এক গোল। সেই গোল ২২ মিনিটে তাদেও শোধ দিলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে মিয়ামি। একসময় মনে হচ্ছিল ম্যাচটি বুঝি হারতে যাচ্ছে মেসির দল। তবে যোগ করা সময়ে ত্রাতা হন পিকোল্ট।

প্রথমার্ধে মার্টিন ওদেজার গোলে এগিয়ে যাওয়া অরল্যান্ডো ৫৪ মিনিটে ব্যবধান বাড়ায়। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রামিরো এনরিকে। খেলার ৭৫ মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে। এরপর বারবার রঙ বদলানো ম্যাচে শেষের নাটকীয়তা জমে ওঠে। ম্যাচের ইনজুরি টাইমে সুযোগ পেয়ে পিকোল্ট ঠুকে দেন গোল। তাতেই হার এড়ায় মিয়ামি। ১৮ ফেব্রুয়ারি মেসি ব্রিগেড শুরু করবে নতুন মৌসুম।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit