বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ট্রাম্প-মোদির বৈঠকের আগেই ভারতে মার্কিন হুইস্কির ৫০ শতাংশ কর প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে তার আগেই ভারত সরকার আমেরিকান হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিয়েছে। 

মোদির সঙ্গে সাক্ষাতের আগেও তিনি জানিয়েছিলেন, যুক্তরাজ্যের পণ্যে বেশি কর নেয় ভারত। তার পর মোদির সঙ্গে বৈঠকে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। পরে ট্রাম্প জানান, আপস-আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তার চেয়েও পটু। দুই দেশের বাণিজ্যনীতি নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়েছে শুক্রবার। তার আগের দিন কেন্দ্র থেকে আমেরিকান হুইস্কি থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। অনেকে বলছেন, বৈঠকের আগেই সমঝোতার চাল চেলেছেন মোদি। যাতে ট্রাম্প তার সামনে অভিযোগের সুযোগ কম পান। তবে বারবন হুইস্কির কর হ্রাসের বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার, মোদি-ট্রাম্প বৈঠকের পরে।

বারবন হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। ভারতেও এর চাহিদা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশেষ হুইস্কির উপর প্রাথমিক শুল্ক হবে ৫০ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুল্ক থাকবে আরও ৫০ শতাংশ। সব মিলিয়ে মোট ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে এই হুইস্কির আমদানিতে। তবে আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি। বেশির ভাগ মদেই ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত।

শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই আমেরিকান পণ্যের উপর অতিরিক্ত কর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ট্রাম্প। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তিনি অনেক দেশের উপর কর চাপানোর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, করের ক্ষেত্রে তার নীতি হবে ‘টিট ফর ট্যাট’। অর্থাৎ, যে দেশ আমেরিকার পণ্যে যত কর নেবে, সেই দেশের পণ্যেও তত কর চাপাবে আমেরিকা। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর অনেকেই সুর নরম করেছে। আগামী দিনে আরও আমেরিকান পণ্যে করের পরিমাণ কমাতে পারে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit