মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন লড়াই চলবে: জামায়াতের আমীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে সকল সন্তানেরা জাতিকে দায়বদ্ধ করে চলে গেছে, তাদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতের আপোষহীন সংগ্রাম চলবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেন, ‘তোমাদের দেয়া ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি’ স্লোগানই জামায়াতের স্লোগান।

তিনি বলেন, ‘বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে। তবে, যেনতেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। যেই নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, মাঠ প্রশাসনে অতীতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগণের বুকে বিদ্ধ করেছেন তাদেরকে কোন দায়িত্বে নিয়োজিত করা যাবে না। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও চান জামায়াতের আমীর।

জামায়াতের নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সরকারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, জেলা শাখার সেক্রেটারী আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit