বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

হাজার লোকের দরকার নেই, নিষ্ঠাবান ১০ কর্মী হলেই চলবে বিএনপির: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।’
 
দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।’
 
মির্জা আব্বাস বলেন, ‘অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেয়া যাবে না।’
 
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।’
 
ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
 
আসন্ন রমজান ঘিরে বাজারদর নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।’
 
গত সরকারের সিন্ডিকেটে যারা এখনও রয়েছেন তাদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি।’
 
‘যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধুমাত্র একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না,’ যোগ করেন মির্জা আব্বাস।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit