রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

আপত্তিকর মন্তব্যে ভেঙে যায় প্রেম, মুখ খুললেন রণবীরের সেই প্রেমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : আপত্তিকর এক মন্তব্যের জেরে ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক চলছে।  ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামের একটি অনুষ্ঠানে এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন এই ইউটিউবার। সেই মন্তব্যের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। 

এর মাঝেই খবর ছড়ায় যে, রণবীরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন তার চর্চিত প্রেমিকা নিক্কি শর্মা। তবে সেই জল্পনায় জল ঢাললেন নিক্কি নিজেই। বুধবার খবর ছ়ড়িয়ে পড়ে, পরস্পরকে আর অনুসরণ করছেন না রণবীর ও নিক্কি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়। কিন্তু ফের তারা পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি রণবীর বা নিক্কি। যদিও শোনা যায়, দীর্ঘ দিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা।

নিক্কি তার ইনস্টাগ্রামে লিখেছেন, যে বন্ধুরা রাত জেগে আপনার সঙ্গে কথা বলেন, সমস্যার দিনে আপনার ডাকে দ্রুত সাড়া দেন, অন্য সব কিছু ফেলে আপনার পাশে থাকেন তাদের কুর্নিশ। আপনারা হয়তো সেই কৃতিত্ব পান না। কিন্তু প্রশংসা সত্যিই আপনাদের প্রাপ্য। এই পোস্ট মূলত লেখক জয় শেট্টির। নিক্কি এই পোস্ট শেয়ার করে নেওয়ার পরে নেটিজেনদের ধারণা, বর্তমান পরিস্থিতির জন্যই এই পোস্ট করেছেন তিনি।

ঠিক কী ঘটিয়েছেন রণবীর? 

ইউটিউবার হিসেবেই পরিচিত তিনি। সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে? এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীর ও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit