বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিএনপির কমিটিতে আ.লীগের নেতারা, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : সদ্য গঠিত নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে ঠাঁই পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিয়া উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শরিফুল ইসলাম ডালিম,
পৌর যুবদলের সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা।

এছাড়াও ছিলেন সদ্যবিদায়ী আহবায়ক মোল্যা বখতিয়ার, সদ্যবিদায়ী সদস্য সচিব মাশরুফ ইসলাম পল্টু, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা হেলাল উদ্দিন, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল শেখ, সদস্য সচিব মোহাম্মদ ফয়সালসহ অনেকে।

এছাড়া বুধবার সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি মানি না, মানব না। কারণ, এই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম দেয়া হয়েছে। এই অবৈধ কমিটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।

দলীয় নেতারা জানান, গত ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের মধ্যদিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’টি সাংগঠনিক পদে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আগামি ১৬ ফেব্রুয়ারি বিএনপির জেলা সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit