শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

চৌগাছায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আগুনে পুড়ে সামছুন নাহার (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ হন এ গৃহবধূ। নিহত গৃহবধু উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

নিহত সামছুন নাহারের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগু লেগে যায়। এতে তিনি মারাত্মক দগ্ধ হন। স্থানীয়রা তাকেদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার আবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারি ঢাকায় রেফার করেন। সবশেষে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসারত অবস্থায় ১২ ফেব্রুয়রি ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কেউ জানায়নি। অভিযোগ পলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit