বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশেম পার্ক সিলগালা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পার্কটি সিলগালা করা হয়েছে। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে একটি বড় পুকুরের চারপাশে উচুঁ প্রাচীর নির্মান করে পুকুরের চার পাড়েফলজ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ছোট ছোট ইটের ঘর তৈরি করে। স্থানীয়দের অভিযোগ এই ইটের ঘরে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি করে আসছিলেন।

এছাড়া স্কুল কলেজ পড়–য়া ছেলে মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসির পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার এ পার্কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত কপোতী ধরা পড়ে। এ সময় কপোত কপোতীদের মোচলিকা নিয়ে ছেড়ে দিয়ে পার্কটি সিলগালা করে দেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit