রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

মেসি নন, ২০২৩ সালে ব্যালন ডি’অরের যোগ্য ছিলেন রদ্রি: আনচেলত্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভোটে ভিনিসিউস জুনিয়রকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। অনুষ্ঠানটি বয়কট করায় অনেকে রিয়ালের সমালোচনা করেছিলেন। তবে কোচ কার্লো আনচেলত্তি বলছেন, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেননি। যদিও অক্টোবরে ব্যালন ডি’অরের সে অনুষ্ঠানে না যাওয়ায় বর্ষসেরা কোচের পুরস্কাটি নিজ হাতে নেয়া হয়নি তার।

ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন আনচেলত্তি। সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি না এটা বুল সিদ্ধান্ত ছিল। আমরা মনে করেছিলাম, ভিনি ব্যালন ডি’অরের বিজয়ী। এর মানে এটা নয় যে, রদ্রিকে আমরা সম্মান করি না। সে দারুণ একজন খেলোয়াড়। আমি মনে করি, রদ্রি এটার (ব্যালন ডি’অর) জন্য আগের বছরই (২০২৩) যোগ্য ছিলেন।’

পিএসজিকে লিগ শিরোপা জেতাতে সহায়তা করে ২০২৩ সালে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। 
অন্যদিকে ২০২২-২৩ মৌসুমে দারুণ সময় কাটান রদ্রি। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে তার গোলেই জিতেছিল সিটি।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের সেরা খেলোয়াড় ভিনিসিউসকে রিয়াল তাদের ডেরায় পেলেও সিটি পাচ্ছে না রদ্রিকে। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি।

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit