সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলায় উত্তেজনা, স্টল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : অমর একুশে বইমেলায় ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সাময়িকভাবে একটি স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এসময় সেখান থেকে একজনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম।

তিনি বলেন, “এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। আপাতত স্টলটি বন্ধ করা হয়েছে”।

তিনি জানিয়েছেন, বইমেলায় তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বইটি ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়।

সে সময়ে ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনীর ওই স্টলে গিয়ে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল তৈরি করছেন। এক পর্যায়ে তারা নানা ধরনের স্লোগান দেয়া শুরু করলে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বইমেলার কন্ট্রোল রুমে দায়িত্ব পালনরত পুলিশের একজন এসআই জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সব্যসাচীর স্টলে এই বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় ওই স্টলের একজনকে।

তবে যারা হট্টগোল সৃষ্টি করেছিল তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “সব্যসাচী স্টল থেকে আমরা যাকে হেফাজতে নিয়েছি, তাকে আটক করা হয়নি। তবে বইয়ের স্টলটি আপাতত বন্ধ আছে। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি”।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্টলটি বন্ধের পর বর্তমানে বইমেলার পরিস্থিতি স্বাভাবিক আছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit