শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে যা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর সদস্যদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে আসছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানকল্পে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে ওই মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবি বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলে জানানো হয় আলোচনা সভায়।

বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া অন্য দাবিগুলোও পূরণ করা সময়সাপেক্ষ উল্লেখ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। তবে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে সভায়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit