রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

লালমনিরহাটে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বেলুন উড়িয়ে জেলা শহরের কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান ও লালমনিরহাট জেলার অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।

মেলায় সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং কারুশিল্পের প্রদর্শনী রয়েছে। ১০ দিনব্যাপী এই মেলায় জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ মেলা জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit