মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনাও

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় কারাকাসের এস্তাদিও অলিম্পিকো দে লা ইউনিভার্সিদাদে স্বাগতিক প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এদিকে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিদো ইরিয়ার্তেতে প্যারাগুয়েকে আতিথ্য দেবে আর্জেন্টিনা।

সেরা ছয়ের আগের দুই রাউন্ডে আর্জেন্টিনা এবং ব্রাজিল  দুই দলই জয় পেয়েছে। দুই দলের পয়েন্টই সমান হলেও গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬-০ গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল, যা আর্জেন্টিনার কাছে তাদের বৃহত্তম হার। তবে এর পরের ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছিল তারা।গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় বলিভিয়ার সঙ্গে জয় পেলেও ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছিল আলবিসেলেস্তেরা। এরপর সেরা ছয়ে প্রথম দুই ম্যাচে তারা হারিয়েছে চিলি ও উরুগুয়েকে।  

সেরা ছয়ে ফের কলম্বিয়ার মুখোমুখি ক্লদিও এচেভরিরা। এই ম্যাচে জয় পেলে আগামী অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। আগামী সেপ্টেম্বরে বসবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর। সেখানে দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সুযোগ পাবে। চলমান প্রতিযোগিতা থেকেই পয়েন্ট তালিকার সেরা চার দল এই বিশ্বকাপে জায়গা করে নেবে।

এই ম্যাচে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ অগাস্টিন রুবার্তোর ইনজুরি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ গোল করা রুবার্তো লিগামেন্টের ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না।
এদিকে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। টানা দুই ম্যাচে তারা হারায় বলিভিয়া এবং ইকুয়েডরকে। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গেলেও চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ব্রাজিল।
চূড়ান্ত পর্বে দারুণ ছন্দে আছে ব্রাজিল। টানা দুই ম্যাচে তারা হারিয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়াকে। তবে এই দুই ম্যাচেই তাদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে। ফলে কার্ড নিয়ে সাবধানে থাকতে হবে তাদের। এই ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে ব্রাজিলও আসন্ন বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

ব্রাজিলের জন্য চিন্তার বিষয় স্ট্রাইকারদের গোলখরা। চূড়ান্ত পর্বের দুই ম্যাচেই ন্যুনতম গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। টুর্নামেন্টে তাদের দুই তারকা ডেভিড ওয়াশিংটন এবং ইয়াগ তিওদেরো মাত্র ২টি করে গোল করেছেন। তবে দারুণ ছন্দে আছেন পেদ্রো। জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলা এই ফরোয়ার্ড ১টি গোল করলেও ৪টি গোলে সহায়তা করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit