বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

কেউ হজে যেতে না পারলে দায় এজেন্সিকেই নিতে হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে, সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি ও হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এই সময় আর বাড়ানো হবে না। ৭০টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩৮টির চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি আছে। বাকিগুলো পিছিয়ে আছে।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। আর এ বছর হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। তবে এবার হজে শিশুদের নেয়া যাবে না। যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি আরব।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের বিমান ভাড়া বেশি নয়। হজযাত্রার ভাড়া কমাতে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন পেলে টেন্ডার দিয়ে নতুন বিমান সংস্থাকে নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit