রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশর (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল নিয়ে যায়।

পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুটি। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১২ জনকে।

মো. মাসুদ আলম জানান, মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, বেলাল দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছেন। গণ-অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিলেন তিনি। সে ঢাকা ছাড়াও বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগেরও যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit