বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতার পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের একটি পাথর ভর্তি ট্রাক থেকে দুই কেজি গাঁজাসহ ট্রাক চালক সবুজ মিয়া (৩২) ও সহকারী রাকিব হাসান (২০) নামে দুইজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।রবিবার (৯ ফেব্রুয়ারী) রাত ১১টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।আটককৃত সবুজ মিয়া পৌরসভার খোচাবাড়ি (বিডিআর) এলাকার মৃত মনছুর আলীর ছেলে ও রাকিব মিয়া শহরের হাড়িভাঙ্গা এলাকার সাজু মিযার ছেলে।

থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট-২২-৮৫০৪ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশির জন্য আটক করা হয়। এসময় ট্রাকের বডিতে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকের নম্বর দেখে স্থানীয় লোকজন ট্রাকটি লালমনিরহাটের শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের ট্রাক বলে শনাক্ত করে। পরবর্তীতে ট্রাক চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকে মাদকদ্রব্য পাওয়ার পর আমার অফিসার চালক ও সহকারীকে ট্রাকটি সহ থানায় নিয়ে আসেন। পরে জানতে পারি জব্দকৃত ট্রাকটি শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে ততদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit