মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৭টি মোটরসাইকেল জব্দ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৭টি নিবন্ধনহীন অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (৯ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক বিভাগ। নিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে জেলা ট্রাফিক বিভাগ এ উপজেলার সড়ক গুলোতে অভিযান চালিয়েছেন। নিরাপদ সড়কে নিরাপদে চলাচলের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

জানা যায়, গাড়ির বেপরোয়া গতিরোধ, বৈধ কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সড়ক আইন যথাযথভাবে পালনের জন্য এ অভিযান পরিচালনা করে যশোর জেলা ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ মনে করছে, আইন প্রয়োগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনাতাও বেশ জরুরী।

যশোর ট্রাফিক বিভাগের টিআই তাহারিম ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহতথাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানে যশোর জেলা ট্রাফিক পুলিশের টিআই রইচ উদ্দীন, টিএসআই সাইফুল ইসলাম ও আইয়ুব আলী এ অভিযানে নেতৃত্ব দেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, বলেন সারাদিনে ৪৭টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছেন যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit