বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

হাতীবান্ধায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সজিব হত্যা মামলায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিব (৩৮) কে হাতীবান্ধা বাজার থেকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আপন ভাতিজা। সজিব পূর্ব সারডুবি মোফাজ্জল হোসেন মোফা ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করা হয়। সজিবের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান পুলিশ।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, প্রথমে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে আটক করা হলেও, পরে জানতে পারি তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা যাহার নং-১৭, তাং-২৪/০৮/২০২৪, ধারা- ৩০২/১০৯/১১৪ পেনালকোড, এর এজাহার নামীয় ২৮নং আসামি। আইনী কার্যক্রম শেসে আগামীকাল রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit