মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

না খেলেই বরিশালের লঞ্চে উঠছেন নিশাম!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনাল হয়ে গেলো গতকাল শুক্রবার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ফাইনালে গতকাল মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস। এদিন শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগংকে ৩ বল আগেই ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। 

গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচের আগে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে নিয়ে আসে ফরচুন বরিশাল। উদ্দেশ্য ছিল দলের কোনো ক্রিকেটার অনুশীলন বা ম্যাচে যদি কোনো কারণে চোটাক্রান্ত হন, তাহলে জিমি নিশামকে মাঠে নামানো হবে। বাড়তি সতর্কতার জন্যই এমনটি করেন অধিনায়ক তামিম। এক ম্যাচের জন্য খেলতে এসে সাইড বেঞ্চে বসে থাকতে হয় কিউই তারকাকে।

অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালের আগের দিন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এবারের আসরে চ্যাম্পিয়ন হলে ট্রফি আর পুরো দল নিয়ে লঞ্চে বরিশালে ঘুরে আসবেন। যদি তাই হয়; জিমি নিশামও তামিমের সঙ্গে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা।

মাত্র এক ম্যাচের জন্য নিউজিল্যান্ড তারকাকে আনা প্রসঙ্গে বরিশালের অধিনায়ক তামিম জানিয়েছেন, আমাদের যে বিদেশি স্কোয়াড, একজন আছে পেসার (জিমি নিশাম)। যদি কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডারের কালকে (পরশু) ট্রেনিংয়ে বা আজকে (কাল) ওয়ার্মআপে কারও যদি কোনো ব্যথা লাগত; কেউ ছিল না রিপ্লেস করার মতো। সেজন্য তাকে নিয়ে আসা হয়েছে। পারিশ্রমিক দিয়ে জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে উড়িয়ে এনে ম্যাচ না খেলানোয় হতাশ নন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। কারণ তার দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। 

নিশামের প্রতি সহমর্মিতা জানিয়ে তামিম বলেছেন, নিশাম যেকোনো দলে খেলা ডিজার্ভ করে। বিশেষত বিপিএলে যেকোনো দলে খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে- যে খেলোয়াড়রা গত সাত–আটটা ম্যাচ ধরে খেলেছে, উইকেট ও প্রতিপক্ষকে তারা বুঝতে পারে; কারণ চিটাগংয়ের সঙ্গে আমাদের খুব কম সময়ে তিনটা খেলা হয়েছে, সঙ্গে উইনিং কম্বিনেশন। আমি খুব পরিষ্কার ছিলাম যে, (কেউ চোটাক্রান্ত না হলে) উইনিং কম্বিনেশন বদলাব না।

 

 

কিউএনবি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit