শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭ অনুপ্রবেশকারী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গল ও বুধবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়। তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণে নিহত হন ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি সেনা জওয়ান।

প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের (বিটিএ) সহায়তায় ভারতীয় সেনাদের ওপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন। বিএটি হলো পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসিতে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আগেও হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এলওসিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন।
 
নিহত অনুপ্রবেশকারীরা সম্ভবত আল-বদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা ৩৭০ বাতিল করার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানীতে পৌঁছায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি জম্মু অঞ্চলের বিভিন্ন জেলায় জঙ্গি হামলা বেড়েছে। এতে ১৮ জন নিরাপত্তা কর্মীসহ ৪৪ জন নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit