শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক বরিশালে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার  ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী (৩৪) ও তার সহযোগী গোলাম রব্বনী (৩১) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।শুক্রবার (৭ফেব্রুয়ারী) সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী আহসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার শীর্ষ সন্ত্রাসী আহসানকে গ্রেফতারে ক্যাপ্টেন রওনক শাহারিয়ার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। অভিযানে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরোওয়ার্দীর অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা করা হয়।আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন থানার সাব ইন্সপেক্টর ছানারুল হক।

মামলা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার কালীগঞ্জ থানাধীন ভোটমারী এলাকায় বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন আহসান শহীদ সরোওয়ার্দী-এর অফিস রুমে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আহসান শহীদ সরোওয়ার্দী তার অফিস রুম হতে দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাহাদের ধাওয়া করে আটক করেন।আটকের পর আহসান শহীদ সরোওয়ার্দীর প্যান্টের পকেট হতে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট, রব্বানীর কাছ থেকে ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে প্লাষ্টিকের সাদা বস্তা হইতে দেশীয় অস্ত্র বাটযুক্ত চাকু, স্টীলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা, বাটযুক্ত ধারালো ছোরাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান,শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী ও তার সহযোগী রব্বনীকে যৌথবাহিনী আটক করে থানায় সপর্দ করে। পরে আটককৃতদের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর ছানারুল হক বাদি হয়ে দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit