বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

হাজংদের উৎসব বিলুপ্তির কারণ ও সংরক্ষণ বিষয়ে দুর্গাপুরে কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : হাজং সম্প্রদায়ের দেউলী পৌষ উৎসব বিলুপ্তির কারণ ও সংরক্ষণের উপায় বিষয়ে, আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহযোগিতায় নেত্রকোনার দুর্গাপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং।আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি মং এ খেন মংমং এর সভাপতিত্বে, কবি দোলন হাজংয়ের সঞ্চালনায় মূল প্রবন্ধপাঠ করেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনে সাধারণ সম্পাদক পল্টন হাজং। আলোচক হিসেবে বক্তব্যে রাখেন,হাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্টের সদস্য বিপুল হাজং, হাজং লেখক ও গবেষক হরিদাস হাজং, গাঁওমোড়ল ও চিত্রশিল্পী বিশ্বজিৎ হাজং রুপক,এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল হাজং, ভালুকা ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনঞ্জুশ্রী হাজং, নারী নেত্রী সন্ধ্যা রাণী হাজং, শেফালী হাজং প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে গীতিকবি সুজন হাজং বলেন, হাজংরা উৎসবপ্রিয় এক সংস্কৃতিবান জাতি। তাদের ঐতিহ্যবাহী দেউলী ও পৌষ উৎসব বিলুপ্তির মূল কারণ হচ্ছে দূর্বল আর্থসামাজিক অবস্থা। নতুন প্রজন্ম যদি তাদের নিজস্ব সাংস্কৃতিক চেতনাবোধ লালন করে তাহলেই দেউলী উৎসব সংরক্ষণ করা সম্ভব।আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থা ইউনেস্কো এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর কে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অর্থনৈতিক টানাপোড়েন ও সাংস্কৃতিক বৈরী পরিবেশ, হাজংদের জাতীয় ও সাংস্কৃতিক চেতনা থেকে বিচ্যুত করতে পারেনি। তবে উৎসব পালনের ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হারানো সংস্কৃতি পুনরুদ্ধার করা সম্ভব বলে একমত প্রকাশ করেন। তাদের সংস্কৃতি নিয়ে কাজ করতে সকলকে আহবান জানানো হয়

কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit