শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে বিপিএলের ফাইনালে পা রেখেছে চিটাগাং কিংস। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ফাইনাল নিয়ে যখন চিটাগাং সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। তখন জানা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন এবারের বিপিএলের আলোচিত হোস্ট ইয়াশা সাগর।

এবারের আসরে চিটাগাংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন এই কানাডিয়ান মডেল। আকর্ষণীয় লুকে বিপিএলের ম্যাচে হাজির হয়ে দর্শকদের মধ্যে সারা ফেলেছিলেন তিনি। চিটাগাংয়ের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের দেখা যেত ইয়াশার নামে প্লেকার্ড হাতে। তবে গত কিছুদিন ইয়াশাকে দেখা যাচ্ছিল না।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। ইয়াশাকে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাতে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’

আরও যোগ করেন, ‘তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’

ইয়াশা সাগর, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করেন। এবারই প্রথম বিপিএলে হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit