বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশী নাগরিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

নওগাঁ প্রতিনিধি : সীমান্তে যখন থমথমে অবস্থা ঠিক সেই সময়ে নওগাঁ সীমান্তে আবারও উত্তেজনা। যেন কাঁটা ঘাঁয়ে নুনের ছিঁটা। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিল।

এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেনি। যারা ফিরে এসেছে তাদের কাছ তার স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি  সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়।

রাত আনুমানিক ৩টার দিকে গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এসময় অন্যেরা পালিয়ে আসলেও সিরাজুল ইসলামকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায়।

তবে এবিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে বাংলাদেশি কেউ আটক হয়েছে কিনা এমন কোন তথ্য তাদের জানা নেই।

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit