শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

লক্ষ্মীছড়ি থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আরেফিন জুয়েল।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার  বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।
পরিদর্শন উপলক্ষে লক্ষ্মীছড়ি থানায় পৌঁছালে লক্ষ্মীছড়ি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার,মো.আরেফিন জুয়েল কে  উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে লক্ষ্মীছড়ি থানা পুলিশের একটি সু-সজ্জিত পুলিশ দল পুলিশ সুপার -কে “গার্ড অব অনার” প্রদান করে। খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল লক্ষীছড়ি থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অস্ত্রাগার পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ  পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে  পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। 
তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit