সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সক্ষমতা বাড়াতে হা-মীম গ্রুপের পক্ষ থেকে শিল্প পুলিশকে গাড়ী উপহার 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি পিকাপ ভ্যান উপহার দিয়েছেন হা-মীম গ্রুপ। বুধবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাক কারখানাটির সামনে এই গাড়ি দুটি হস্তান্তর করা হয়।
এসময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার কাছে এই গাড়ি দুটির চাবি তুলে দেন কারখানাটির এমডি’র পক্ষে হা-মীম গ্রুপ আশুলিয়া জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিঃ জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন (অব:)।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া জোনের নির্বাহী পরিচালক কর্নেল এম.এন. কবির (অব:), নির্বাহী পরিচালক লে: কর্নেল মো: আকতারুজ্জামান (অব:), নির্বাহী পরিচালক মেজর মোঃ আওরঙ্গজেব (অব:) ও নির্বাহী পরিচালক মেজর মো: আনিসুজ্জামান আনিস (অব:)।
জেনারেল ম্যানেজারগন মো: মাসুদুর রহমান, মো: কাজী রাফিউদ্দিন আহমেদ, মো: লোকমান হোসেন, মো: বেলাল হোসেন, মো: শাহ্ আলম ও সহকারী জেনারেল ম্যানেজার কাজী জাহিদুল ইসলাম এবং শিল্প পুলিশ-১ এর এএসপি মো: মিরাজুল ইসলাম সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit