সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে চৌগাছা শাহাদৎ পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২য় রাউন্ডের এ খেলা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ২য় রাউন্ডের খেলায় উপজেলার নারায়নপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ। আজ সেরা খেলুয়ার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সুমন হোসেন। ম্যান অব দ্যা ম্যাচ সুমনের হাতে কাপ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ স¤পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ স¤পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রিংকু, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব রাকিব হোসেন প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit