শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতল ভারতীয় নারী দল। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ২০ ওভারে ৮০ রানেরই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইক ভ্যান ভুরস্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গঙ্গাদি তিশা।

১২০ বলে ৮৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। ৩৩ বলে ৮ বাউন্ডারিতে অনবদ্য ৪৪ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যান অব দ্যা ম্যান হন গঙ্গাদি তিশা। ৩০৯ রান আর ৯ উইকেট শিকার করে টুর্নামেন্টে সেরার পুরস্কারও জিতে নেন গঙ্গাদি তিশা। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit