সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পাঠ্যপুস্তক থেকে ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ- ছাত্রদল নেতা মাহফুজ ইকবাল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যে দল যুদ্ধের মালিকানা দাবি করে আজ সেই দল অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে এবং সেই ফ্যাসিবাদী দল বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করছে, তা সাধারণ জনগণ ও সাধারণ ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে। 
ছাত্রদল নেতা মাহফুজ ইকবাল শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়মের বিষয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়ম হচ্ছে দীর্ঘদিনের সিস্টেম। এটা পরিবর্তন একদিনে সম্ভব নয়, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লাগবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তবে প্রতিটি সেক্টরে তাদের কিছু দোষর রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কিছু দোষর আছে।
শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, ওই আন্দোলন দমন করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা চেষ্টা করেছে। তখন তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে নাই। আমরা কিছুদিন আগে তাদের বিচারের দাবীতে ঢাকার শহীদ মিনারের অভিমুখে লংমার্চ করেছি। আমরা ছাত্র সমাজ অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধ করবো।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এসময় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম শাওনসহ আশুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, শিমুলিয়া ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit