বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

৮ জিম্মিকে মুক্তি দিলো হামাস, ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে বিলম্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সরকার ফেরত আসা জিম্মিদের গ্রহণ করছে।

দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের পরিবারকে অবহিত করেছে যে, তারা আমাদের বাহিনীর কাছে আছে। মুক্তি পাওয়া তিন ইসরাইলি হলেন আরবেল ইহুদ, গাদ মোশে মোজেস ও আগাম বার্জার। তাদের মধ্যে আগাম বার্জারকে উত্তর গাজার জাবালিয়া এবং বাকি দুই ইসরাইলিকে খান ইউনিসে হামাসের প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির কাছে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করে হামাস।

এছাড়া মুক্তি পাওয়া থাইল্যান্ডের নাগরিকরা হলেন- ওয়াচারা শ্রীআউন, পংসাক তান্না, সাথিয়ান সুওয়ান্নাখাম, সুরাসাক লামনাউ ও বান্নাওয়াত সাইথাও। এদিকে খান ইউনিসে বিশৃঙ্খলার পরিবেশে জিম্মি হস্তান্তরের অভিযোগে ইসরাইলি কারাগারে আটক ১১০ ফিলিস্তিনিকে মুক্তির প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, উপচেপড়া ভিড়ের মধ্যে বন্দিদের হস্তান্তরের দৃশ্য মর্মান্তিক। এ দৃশ্যের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
 
ইসরাইলের কান ব্রডকাস্টার জানিয়েছে, সরকার কারাগার কর্তৃপক্ষকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে। ৩০ জন শিশুসহ ১১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে।
 
পরে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জিম্মিদের নিরাপদে ফিরে আসার আশ্বাস দিয়েছে মধ্যস্থতাকারীরা। এর ফলে ফিলিস্তিনি বন্দিরা শিগগিরই মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের স্থানীয় সময় বিকেল ৫টায় মুক্তি দেয়া হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit