সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

তরুণরাই দেশের প্রাণ শক্তি: মাউশি মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. একিউএম শফিউল আলম বলেছেন, বাংলাদেশের সমস্ত স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণ সমাজ ৷ তরুণরাই এদেশের প্রাণ শক্তি ৷ 

শফিউল আলম বলেন, জুলাই-আগস্ট  আন্দোলনের  মাধ্যমে এদেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে ২০২৪ এর যোদ্ধারা। প্রায় নয়’শ শহীদ এবং প্রায় বার হাজারের বেশি তরুণের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বীরগাথা ইতিহাস।

তারুণ্যের উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, তারুণ্যের উৎসবের উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে মাউশির এসইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ঢাবির ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit